গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

0
142

মোঃ সালাউদ্দিন শেখ,বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল ও মাটি টানা ট্রলির সংঘর্ষে মানি মোল্যা (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মোটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ী কাশিয়ানীর গোপালপুর গ্রামের ফিরছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা। এসময় মোটর সাইকেলটি তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটি টানা ট্রলির সাথে সংঘর্ষে হলে মারাত্মক আহত হন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা মারা যান।


গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here