
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
আজ ১৯ এপ্রিল’ ২০২৪ সকাল ০৮:৪০ ঘটিকার সময় ০৩টি মাদক মামলায় যথাক্রমে ২ বছর, ১ বছর ও ১ বছর ৬ মাস করে মোট ৪ বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রুবেল সরদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল সরদার নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রকিব হোসেন ও এএসআই (নিঃ) মাগফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। ধৃত আসামি মোঃ রুবেল সরদারের নামে নড়াইল সদর থানায় আরো তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
অদ্য ১৯ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৪৫ ঘটিকার সময় অপর একটি অভিযানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান মনির নামের ১জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান মনির নড়াইল সদর থানার কোমখালি গ্রামের মোতাহের মোল্লার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।













