গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সোহেল রানা

0
79

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণ আগামী ২১ মে ২০২৪ইং অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত ২১ এপ্রিল তারিখে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা, ২৩ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই সম্পন্ন হয়। আগামী ২ মে প্রতিক বরাদ্দ এর মধ্যে দিয়ে নির্বাচনের আমেজ পুরুদমে শুরু হবে। এরই মধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। ভোটারদের ধারে ধারে ছুটে বেড়াচ্ছেন অবিরত।

গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সোহেন রানা। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে, বাংলাদেশের সর্বকনিষ্ট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সোহেন রানা। এর ফলে তরুণ প্রজন্মের প্রিয় মুখ সোহেল রানা। তিনি গত ৫ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের আস্থার একমাত্র প্রার্থী সোহেল রানা। জনপ্রিয়তায় এক পদে সোহেল রানার কাছাকাছিও কোনো প্রার্থী নেই। এছাড়া সোহেল রানাকে নির্বাচিত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সকল নেতৃবৃন্দ। আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সোহেল রানার জন্য কাজ করছে যাচ্ছেন।

সোহেল রানা বলেন, “উপজেলা ভাইস পদে আমি গত ৫ বছর দায়িত্ব পালন করেছি। এই পদে খুব বেশি কাজ করার সুযোগ থাকে না। যতটুকু কাজ পেয়েছি, সঠিকভাবে করার চেষ্টা করেছি। তবে যতটুকু পেরেছি, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ৫ বছর শেষে আজ আমি অবাক হয়ে যায় মানুষের ভালোবাসা দেখে। এই নির্বাচনে আমার জন্য নিজে থেকে কাজ করে যাচ্ছেন, হাজার হাজার কর্মী। অথচ ভালবাসা ছাড়া তাদের প্রতিদান দিতে পারিনি কখনও। নির্বাচনের আগেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এতো ভালোবাসা পাবো আগে ভাবিনি। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের কাছে নতুন না। গত ৫ বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সিধান্ত নিবেন, যদি আমি এই ভোটটি পাওয়ার যোগ্য হয়, আমাকে ভোট দিবেন। গৌরীপুরবাসীর কাছে দোয়া চাই। আপনাদের প্রতি আমার আমৃত্যু কৃতজ্ঞতা।


গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সোহেল রানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here