
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা রুবেলের ভাটার অফিস রুম দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাতে ক্ষয়ক্ষতি হয়েছে দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই।
বৃহস্পতিবার রাত তিনটা দিকে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারের পাশে ভাটার অফিস রুম এ আগুনের ঘটনা ঘটে।
ভাটার ম্যানেজার জানান, রাত তিনটার দিকে আমার ফোনে কল আসে, যে ভাটার অফিস রুমে আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসে দেখি অফিসের মেইন কেসিগেট খোলা রয়েছে ও অফিস রুমের দরজা খোলা রয়েছে।
অফিসের যে সমস্ত ডকুমেন্টস ও ভাটার লাইসেন্স সহ বিভিন্ন মালামাল পুড়ে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, আল মাছুম মোর্শেদ শান্ত ও খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের মানিক কাট গ্রামের কৃতি সন্তান সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার খান।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে অফিসের সব মালামাল ও জিনিসপত্র পুড়ে যায়।
ভাটার ম্যানেজার বলেন, কে বা কাহারা আমার এই ভাটার অফিস রুমে আগুন দিয়েছে তা এখনো জানতে পারিনি। কারণ আমার মালিক রুবেল সাহেবের সঙ্গে কারো কোন শত্রুতা নেই।
আরোও বলেন, ভাটার মধ্যে ১৭ টা সিসি ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো চেক করলে বুঝা যাবে কে বা কাহারা আগুন দিয়েছে। অফিস রুমে থাকা সিসি ক্যামেরাটি ভেঙে ফেলছে ও অফিসে থাকা স্যালো মেশিনের ইঞ্জিল গুলো পুড়ে গেছে। তাতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।












