
ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) বিশ্ব পরিবেশ দিবসে “করবো ভুমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগানে গহীণ অরণ্যের ভিতর পেকুয়া উপজেলা শাখা (বাপা’র) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় পেকুয়া উপজেলার বারবাকিয়া রির্জাভ হারবাং মৌজার টইটং মধুখালি বনের গহীণ অরণ্যে বন ও পরিবেশ ইস্যুতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আয়োজিত বাপা’র পেকুয়া উপজেলা শাখার সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফারুক ও এফ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বনসংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হক, পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক আবব্দু জলিল।
এসময় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পটিয়া, দোহাজারী, জলদি, পদুয়া, মাদরাসা,চুনতী ও সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ শতাধিক ষ্টাফবৃন্দ, সুফল প্রকল্পের সদস্যরা, সাংবাদিক ইমরান হোসাইন, সাংবাদিক জয়নাল আবেদিন, সাংবাদিক এম গোলাম রহমান, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক রাশেদ।
এসময় বক্তারা বলেছেন, বাঁচতে চাইলে বন ও পরিবেশ রক্ষা করতে হবে। এই দায়িত্ব আমরা সকলের। দিন দিন পরিবেশ,বনায়ন,ও পাহাড় নষ্ট হয়ে প্রাকৃতিক জৈব বৈচিত্র্য ভারসাম্য হারাচ্ছে। পশুপাখির প্রজনন কমে যাচ্ছে। পাহাড় কাটা, বন নিধন করা ইটভাটার ধোঁয়া এসব বন্ধ করতে হবে।





