কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার শহরের পাহাড় ধসে মোঃ আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০) নামের স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা ৯নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা মাটি সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন তার চাচা আব্দুলাহ্। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন পর্যন্ত ওমর ফারুক জামে মসজিদে ইমাম এর দায়িত্ব পালন করে আসচ্ছিলেন। নিহত আনোয়ারের স্ত্রী সাত মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার স্বজনেরা।

তার চাচা আব্দুলাহ বলেন তিনটার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন তা মা তাকে ডাক দিয়ে বলে বাবা বৃষ্টি হচ্ছে তুরা ঐ রুম থেকে আমাদের রুমে চলে আয়। মায়ের কথা না শুনে স্বামী স্ত্রী একই রুমে শুয়ে পড়ার কিছুক্ষন এর মধ্যে পাহাড় ধসে পড়ে তাদের উপর। স্থানীয়দের সহযোগিতা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুতে তাদের পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।

তাদের উদ্ধার করতে গিয়ে একজনের পায়ে ও অন্যজনে হাতে আঘাত পেয়েছেন বলে জানান প্রতিবেশীরা।

পাশাপাশি সচেতন মহলের দাবি যারা প্রতিনিয়ত পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছে সেই সব পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে শাস্তির আওতায় আনা জন্য।


কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles