Home ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা শ্যামগঞ্জ এ্যাম্বিশন মডেল কলেজের চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান

শ্যামগঞ্জ এ্যাম্বিশন মডেল কলেজের চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান

শ্যামগঞ্জ এ্যাম্বিশন মডেল কলেজের চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান

সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

‌২৩ জনু ২০২৪ইং রবিবার নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জে এ্যাম্বিশন মডেল কলেজের ক্যাম্পাসে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

কোচিংয়ের পরিচালক মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলা দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে ইউপি সদস্য মোহাম্মদ শামীম। উপস্থিত ছিলেন এ্যাম্বিশন মডেল কলেজের প্রিন্সিপাল ওমর ফারুক হিমেল, এ্যাম্বিশন মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান আল আমিন, শ্যামগঞ্জ সিটি স্কুলের প্রধান শিক্ষক আল মাসুদ, ডাইনামিক কোচিং হোমের পরিচালক রবিন আহমেদ, টপ কেয়ার কোচিং সেন্টারের পরিচালক আল মামুন সহ আরো অনেকে। কৃতি শিক্ষার্থী হিসেবে তানভীর আনজুম শিহাব, জাকির হুসাইন ফাহিম, এস এম মাসুম এবং মোছা. মনোয়ারাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন সুবিধাবঞ্চিত গ্রামীন শিক্ষার্থীদের মেধাবিকাশে অবদান রাখবে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এর সার্বিক কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


শ্যামগঞ্জ এ্যাম্বিশন মডেল কলেজের চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here