Home অর্থনৈতিক খোকসা গোপগ্রাম বাজারে আগুন লেগে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

খোকসা গোপগ্রাম বাজারে আগুন লেগে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

খোকসা গোপগ্রাম বাজারে আগুন লেগে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

২৪ শে (জুন) খোকসা গোপগ্রাম বাজারে রাত ১২ঃ১০ মিনিটে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাতে ১০ থেকে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং আনুমানিক ৮ থেকে ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে খোকসা ও কুমারখালী দুই দল মিলে দুই থেকে আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার ঘটনা স্থল পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ও ৭নং গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।

এবং খোকসা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত ও খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন সবাই ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


খোকসা গোপগ্রাম বাজারে আগুন লেগে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here