বাউফলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি, শ্রমিক নির্যাতন

0
84

স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে মোঃ আশিক কাজী নামের এক শ্রমিকের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। আহত আশিককে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৪ জুলাই রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কালিশুরী বাজার সংলগ্ন মোঃ আব্দুল্লাহ শিকদারের ব্যবসায়িক মুরগির খামারে এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ সিকদার জানান, দীর্ঘদিন ধরে কালিশুরী বাজারের সিদ্দিক তালুকদারের ছেলে রাব্বি তালুকদার (২৬) আমাকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দিয়ে আসছে, আমার মুরগির খামারের গাড়ির ড্রাইভারকে গাড়ি চালাতে নিষেধ করতেছে। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করার জন্য আমার প্রতিষ্ঠানের শ্রমিক মোঃ আশিক কাজীকে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত আশিক কাজী দশমিনা কাজী বাড়ির মোঃ হাসান কাজীর ছেলে।

আহত আশিক কাজী বলেন, রাব্বি তালুকদারসহ আরো ২-৩ জন আমার মালিককে না পেয়ে আমাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাউফলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি, শ্রমিক নির্যাতন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here