
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব ও নেত্রকোনা জেলার বাংলাভিশনের প্রতিনিধি ম.কিবরিয়া চৌধুরী হেলিম সহ নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শ্যামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গতকাল ১৮ আগস্ট রবিবার ফুলেল শুভেচ্ছা জানায়।
সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, নেত্রকোনা প্রেসক্লাব হবে সর্বজনীন প্রেসক্লাব পূর্বে সাংবাদিকরা মূল্যায়িত না হলেও এখন থেকে যারা আসল সাংবাদিক দেশ ও মানুষের জন্য কাজ করে তাদেরকে মূল্যায়ন করা হবে। সাংবাদিকরা হলো জাতির বিবেক তারা জীবন বাজি রেখে কাজ করে মানুষের জন্য তাদের সকলের সম্মান করা উচিত।
তিনি আর ও বলেন, নেত্রকোনা জেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নেত্রকোনা জেলার” দৈনিক একুশে নিউজের” স্টাফ রিপোর্টার মোঃ আল ইমরান, ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন মামুন এবং সম্মানিত সদস্য মোঃ বুলবুল আহমেদকে ধন্যবাদ জানান।
এসময় উপস্হিত ছিল নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সম্মানিত সদস্য দিলওয়ার খান দৈনিক সংগ্রাম নেত্রকোনা জেলা প্রতিনিধি, কবির হোসেন চান মিয়া দৈনিক মানব জমিন নেত্রকোনা জেলা প্রতিনিধি, পল্লব চক্রবর্তী প্রথম আলো নেত্রকোনা জেলা প্রতিনিধি, আনিসুর রহমান মাই টিভি নেত্রকোনা জেলা প্রতিনিধি, শামীম আহমেদ এটি এন নিউজ নেত্রকোনা জেলা প্রতিনিধি। আরো উপস্হিত ছিল সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলার দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিপ্লব সহ বিভিন্ন গণ্যমাধ্যমের কর্মীরা।





