
মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিঞা ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ নুরুল ইসলামের সাথে শ্যামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গতকাল ১৮ আগস্ট রবিবার সৌজন্য সাক্ষাত সহ শুভেচ্ছা বিনিময় করে।
অফিসার ইনচার্জ শাহীন মিঞা বলেন, আমার হাইওয়ে থানার পুলিশরা শ্যামগঞ্জ বাজারের ট্রাফিক ব্যবস্হা নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
একই সাথে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম বলেন, আপনাদের ছাত্র সমাজের সাথে শ্যামগঞ্জের ট্রাফিক সমস্যা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে আমরা পাশে আছি।
এ সময় শিক্ষক মোঃ রবিন আহমেদ আইসি মহোদয়ের উদ্দেশ্যে করে বলেন বিগত ০৬ আগস্ট ২০২৪ইং তারিখ থেকে শ্যামগঞ্জ একটি সুন্দর সুশৃংখল পরিবেশ রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্রসমাজ কাজ করে যাচ্ছে, ঠিক তার ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী সময়ে আইনের সহযোগিতায় মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সুশৃংখল সমাজ গড়ে তুলতে চায়। এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। শ্যামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শ্যামগঞ্জের প্রেসক্লাবের সদস্যরা উপস্হিত ছিল।
শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এর জন্য হাইওয়ের থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কেন্দ্রের আইসি বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নেত্রকোনা জেলার” দৈনিক একুশে নিউজের” স্টাফ রিপোর্টার মোঃ আল ইমরান ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন মামুন এবং সম্মানিত সদস্য মোঃ বুলবুল আহমেদকে ধন্যবাদ জানান।





