দুমকিতে ঘুষ দুর্নীতির আখড়া ভূমি ও তহসিল অফিস ঘুষের টাকা সহ সাধারণ শিক্ষার্থীদের হাতে দালাল আটক

0
83

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ভূমি ও তহসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে।

পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাবি ভাষা বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো: সাফায়েত হোসেন সাগর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী মো: কাওসার এর সিন্ডিকেট এর দালাল শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সিরাজুল ইসলামের ছেলে মো: জামাল হোসেনকে (৩৭) হাতেনাতে আটক করে। আলগী মৌজার সাইদুর রহমান এর কাছ থেকে এফিডএবিট বাবদ দুই হাজার টাকা ফেরত নেন।

অপর দিকে বেলা ১১ টায় উপজেলা তহসিল অফিসে গিয়ে ৬ জন কর্মকর্তা কর্মচারির ৪ জনকেই পাওয়া যায়নি।

উপজেলার তহসিল অফিসের বিরুদ্ধে দখিলা বাবদ হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, বিষটি আমি জেনেছি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।


দুমকিতে ঘুষ দুর্নীতির আখড়া ভূমি ও তহসিল অফিস ঘুষের টাকা সহ সাধারণ শিক্ষার্থীদের হাতে দালাল আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here