দুমকিতে শ্রমিকলীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর ভাঙচুরের অভিযোগ

0
82

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকিতে শ্রমিকলীগ নেতা মিজান গাজীর নেতৃত্বে বিএনপি নেতা সাইফুল গাজী এর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়ন চরগরবদি এলাকায় এ ঘটনা ঘটে।

মিজান গাজি দুমকি উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ও সাইফুল গাজি মুরাদিয়া ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষ দর্ষী ও ঘটনার সূত্রে জানাযায়, মিজান গাজি, ফারুক হাওলাদার, শহিদ ফরাজি, নুরুজ্জামান এর নেতৃত্বে হঠাৎ বাড়ির ভিতরে ২০ থেকে ৩০জন লোক ডুকে সাইফুল গাজীর ঘর এলোপাথাড়ি কোপাতে থাকে।

অভিযুক্ত মিজান গাজির মুঠোফোনে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

দুমকি থানা (ওসি তদন্ত) মো. সফিউর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


দুমকিতে শ্রমিকলীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর ভাঙচুরের অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here