কুমারখালীতে জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান

0
104

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী পৌরসভা ৭নং ওয়ার্ড তেবাড়িযা ঝাউতলা মসজিদ সংলঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার দোয়ার অনুষ্ঠান করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র জননেতা আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে, অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন।

উপস্থিতি ছিলেন, মোঃ তারেক শিপন যুগ্ন আহবায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক পৌর যুবদল। উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন পৌর যুবদল কুমারখালী, মোঃ আব্দুল হান্নান জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল বিশ্বাস আহবায়ক কুমারখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল, উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার যুগ্ন আহবায়ক এমেস আলী, কুমারখালী পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী উপজেলা, পৌর বিএনপি,ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পর্যায়ের রাজ পথের লড়ানো সৈনিক।

প্রধান অতিথি আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক বক্তব্যে বলেন, আমাদের বাংলাদেশ ছাএ আন্দোলনের কারনে আজ ফাঁকা ময়দানে কর্মি সমাবেশ দোয়া অনুষ্টান করতে পারছি। সাবেক সরকারের নাশকতার কারণে বিএনপি’র কোন নেতা শান্তির শহিত নিজ ঘরে রাত যাপন করতে পারেনি। আমি কুমারখালী পৌরসভার ৪ বার মেয়র অথচ আমার নামে প্রায় ১৫টা মামলা আমি কি সন্ত্রাসী না চাঁদাবাজি আজ আমি লীগ সরকার সন্ত্রাসী বাহিনী কোথায় পালানোর জায়গা নাই। বাংলাদেশ ২য় বারের মতো স্বাধীন হয়েছে আবু সাঈদ সহ যে সকল ছাত্র-ছাত্রীরা মৃত্যুবরণ করেছে তাদের মাগফেরাত কামনা করছি সেই সাথে সারা বাংলাদেশে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদের সুস্থতা কামনা করছি। আলহাজ্ব নুর ইসলাম আনসার প্রামানিক বলেন আমি কুষ্টিয়া কুমারখালী পৌরসভার একবার কাউন্সিলর চার বার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি আমার হাত দিয়ে কুমারখালী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, গোরস্তানসহ, বিভিন্ন প্রতিষ্ঠান কে আমি সার্বিক সহযোগিতা সব সময় করে এসেছি আমি কোন অন্যায় কাজকে প্রশ্রয় দিইনি কখনো দেবো না এই বিশ্বাস আপনারা রাখবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেয়ে ক্ষান্ত হননি ভারতে গিয়ে মুদি সরকারের সাথে হাত মিলিয়ে ফারাক্কা ব্রিজের ভাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যর প্রভাব ঘটিয়েছে চিটাগাং, কুমিল্লা, ঢাকার কিছু অংশে, বন্যা হয়েছে এতে আমাদের বাংলাদেশে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন চাঁদাবাজি বিশ্বাস করে না হানাহানি মারামারি বিশ্বাসী করেনা যার কারনে সে এখনো বাংলাদেশের অবস্থান করছে। সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী ও গণ তান্ত্রিক প্রক্রিয়াই সরকার গঠন করতে চায়। আমরা সব সময় আপনিদের পাশে ছিলাম,আছি এবং আমার ঘরের দুয়ার আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ।

পরিশেষে মাওলানা দেলোয়ার হোসাইন মাযহারি কুমারখালী ওলামা পরিষদের সভাপতি সাহেব বাংলাদেশের নিহত ও অসুস্থ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


কুমারখালীতে জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here