লোহাগড়ায় বিএনপির সভাপতি পলাশের চাঁদাবাজি লুট ও অপকর্মের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0
134

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: পলাশ আলীর চাঁদাবাজি লুট সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বাসী।

৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় ইতনা চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এ-সময় বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন সাবেক সভাপতি রইচউদ্দিন পলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুলাহ আল হিরো, রোমান সরদার, জনি শেখ,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরও অনেক বিএনপির নেতা কর্মীরা।

এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে ইতনা ইউনিয়নের বিএনপির সভাপতি মো: পলাশ আলী বেপরোয়া হয়ে উঠে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা, জমি দখল, গাছ কাটা সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে, এঘটনায় কর্মকান্ডে ইতনা ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি চরম আকারে ক্ষুন্ন হচ্ছে। এ কারণে আমরা ইউনিয়নবাসী পলাশ আলীর পদত্যাগ ও দল থেকে বহিষ্কার দাবি করছি।

এসময় বক্তারা আরো বলেন বিগত দিনে পলাশ ও তার সজনরা আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেছিলো ও সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা ইতনা ইউনিয়ন চেয়ারম্যান শেখ শিয়ানুক রহমানের সাথে বিভিন্ন দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তার এ সকল কর্মকান্ডের ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে। তাই আমরা অনতিবিলম্বে পলাশের বহিষ্কার সহ পদত্যাগ দাবী করছি।

এসময় উপস্থিত জনতা পলাশের বহিষ্কারের দাবি করে মুর্হর মুর্হর স্লোগান দিয়ে মিছিল করেছেন।


লোহাগড়ায় বিএনপির সভাপতি পলাশের চাঁদাবাজি লুট ও অপকর্মের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here