কক্সবাজার ট্রাক মিনি ট্রাক কভার ভ্যান পরিবহন সংস্থার মালিক শ্রমিক যোথ ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

0
102

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার মালিক শ্রমিক যোথ ঐক্য পরিষদ নামের একটি নতুন কমিটির ঘোষণার মাধ্যমে শুভ যাত্রা শুরু করেছে। এটার মাধ্যমে গ্রহকরা ভালো সেবা পাবে বলে মনে করেন। এখানে ট্রাক, মিনি পিকআপ ভাড়া দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে এই সংঘটনে যাত্রা শুরু করেন আইভিপি রোড এলাকায় কিছু পরিবহন সেক্টর কর্মচারী শ্রমিকরা।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুর দুইটায় এক মধ্যস্থভুজের মাধ্যমে সংগঠনটির প্রাথমিক যাত্রা শুরু করেন বাজার ঘাটা আইভিপি রোড নিজস্ব অফিসে।

এতে সংগঠনটির নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সভাপতি সেক্রেটারিসহ ৮ জনের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত মালিক শ্রমিক যোথ ঐক্য পরিষদ কমিটিতে ফরিদ আহমদকে উপদেষ্টা করে সভাপতি মো রফিক, সহ সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক সৈয়দুল আমিন, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত মামুন, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো সোহেল, লাইন সম্পাদক মো সাদ্দাম হোসেন সহ সকল শ্রমিক সদস্যদের উপস্থিতিতে এই কমিটির যাত্রা শুরু হয়।

সংগঠনের প্রাথমিক ঘোষণা দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড়ভ্যান মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো এস্তাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মিনি ট্রাক অন্ত: জেলার সাধারণ সম্পাদক মোঃ জহিরুললাহ, কক্সবাজার জেলা মিনি ট্রাক পিক-আপ, কাভার্ড়ভ্যান আরকান এর সাধারণ সম্পাদক মুফিজ, ফরিদসহ অন্যান্য মালিক সমিতির সদস্যবৃন্দ।

এসময় নবগঠিত কমিটির নতুন সভাপতি, বলেন দীর্ঘদিন ধরে শ্রমিকরা অবহেলিত ছিল তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং এই কমিটি হবে শ্রমিকদের অধিকার আদায়ের কমিটি এবং এই কমিটির মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। কমিটি হবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দূর্ণীতি মুক্ত পাশাপাশি এই কমিটির সকল শ্রমিক সদস্যদের মাধ্যমে গ্রাহকদের সুন্দর সেবা দেওয়া হবে এবং উক্ত কমিটি সকল সদস্যদেরকে নিয়ে একটি সুন্দর আধুনিক কমিটিতে পরিণত করা হবে।


কক্সবাজার ট্রাক মিনি ট্রাক কভার ভ্যান পরিবহন সংস্থার মালিক শ্রমিক যোথ ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here