কক্সবাজারের কুতুবউদ্দিয়া কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

0
48

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ সেপ্টেম্বর রাত ২টা হতে ৪ ঘটিকা পর্যন্ত বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি সাবল, ৩টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্পসহ সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুদ্দৌলাহ ও তার প্রধান সহযোগী মোঃ কায়সারকে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।


কক্সবাজারের কুতুবউদ্দিয়া কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here