চকরিয়ার ডুলাহাজারা’য় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত

0
69

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে ও গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিন জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া।

ওসি জানান, যৌথবাহিনীর একটি দল চকরিয়ার ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি মনজুর কাদের।


চকরিয়ার ডুলাহাজারা’য় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here