লোহাগড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
44

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষীপাশা নিউমার্কেট ঢাকা বাস কাউন্টার পৌর এলাকায় পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদ আলম শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফিরোজ হোসেনের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান শান্টু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


লোহাগড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here