নাটোরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, আহত-৩

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নারায়ণ কান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে ৩ জন আহত হয়েছে।
আজ রবিবার(৩০ জানুয়ারি ২০২২) বিকেলে নাটোর– রাজশাহী মহাসড়েক এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু ঘোষণা করে।

নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।


নাটোরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, আহত-৩

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles