গুরুদাসপুরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের মোঃ আব্দুর রহিম শেখের ছেলে, মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শনিবার (২৯ জানুয়ারি ২০২২) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী র্বতমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, (২৯ জানুয়ারী ২০২২) শনিবার রাত সাড়ে ১২ টার দিকে প্রেমেরে সর্ম্পকে অভিযুক্ত মেহেদী হাসান মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ির বাহিরে আসতে বলেন। এসময় মেয়েটি বাড়ির বাহিরে এলে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁশের বাঁশ বাগানে মেয়েটিকে জোরর্পূবক ধর্ষন করে সু-কৌশলে ছেলেটি পালিয়ে যায়।

এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করেন। এঘটনায় ছেলেটির পরিবার বার বার মিমাংসার চেষ্টাও করে ব্যর্থ হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনা মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত আছে।


গুরুদাসপুরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here