কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে এক চোর নিহত, আহত ১

অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে নিশান (৩৭) নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল (৩৮) নামে অপর একজন চোর আহত হয়েছেন। আজ সোমবার ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরের দিকে কয়েকজন চোর ওই গ্রামে ভ্যান চুরি করতে যান। ভ্যান চুরির সময়ে স্থানীয় গ্রামের লোকজন বিষয়টি টের পেলে চোরদের ধাওয়া করে। এ সময় কয়েকজন চোর দৌড়ে পালিয়ে গেলেও দুইজন চোর জনতার হাতে ধরা পড়ে।

একপর্যায়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয় এবং জয়নাল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা পুলিশ খরব দিলে ঘটনাস্থলে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নিহত নিশানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

 

কুষ্টিয়ার মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে এক চোর নিহত, আহত ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles