
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার চানঁপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে ইতালি বিএনপির সহসভাপতি প্রবাসী শাহআলম মিয়ার আয়োজনে চানঁপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এই দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বরকত উল্লাহ।
তাছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কাজি আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ, মালেশিয়া প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান বাচ্চুসহ আরো অনেকে।










