Home আইন-আদালত পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ চাচার বিরুদ্ধে

পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ চাচার বিরুদ্ধে

পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ চাচার বিরুদ্ধে

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আলাউদ্দিন ইসলাম।

আলাউদ্দিন জানান, সোমবার বিকালে তার পরিবারের সকলে বাড়ির বাইরে থাকায় পূর্ব শত্রুতার জের ধরে তার চাচা আব্দুল সালাম ও তার পরিবারের সদস্যরা কুড়াল ও দা নিয়ে এসে তার বসতবাড়ির প্রায় শতাধিক আম, সুপারি ও কলাগাছ কেটে ফেলে। পরে তিনি ৬ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লালমনিরহাট সদর থানাধীন হারাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নামুড়ি এলাকায় এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল সালামের সঙ্গে কথা বললে, তিনি গাছ কাটার দায় স্বীকার করেন তবে দাবী করেন যে, ঐ জমিটি তার নিজস্ব এবং চাষাবাদের সুবিধার্থে গাছগুলো কেটে ফেলা হয়েছে।

০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন,দুই পক্ষের সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে, অনেকবার আপোস মীমাংসার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রশাসন ব্যবস্থা নিবে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ, নুরনবী ইসলাম জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ চাচার বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here