লালমোহনে নিজ জন্মস্থানের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান হিরা

0
37

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে নিজ জন্মস্থানের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ইন্জিনিয়ার মো.কামরুজ্জামান হিরা।

মঙ্গলবার (২৫ মার্চ) তার জন্মস্থান ভোলার লালমোহনে আগমনের খবর শুনে রাস্তায় দাড়িয়ে এবং ভোলা ঘাট থেকে কয়েক হাজার মোটর সাইকেলে শোভাযাত্রা করে ফুলের মালা পড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বরণ করে নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এ নেতাকে।

এরপর বিকাল ৪.০০মিনিটে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে আসলে দলীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল লালমোহন উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ ইলিয়াস ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা সহকারী অধ্যাপক আদিলুর রহমান, সহকারী অধ্যাপক সালাউদ্দিন, একে এম সিরাজুল ইসলাম মেলেটারী, সহকারী অধ্যাপক অহিদুর রহমান, প্রভাষক সাদিদ হাওলাদার,ফয়সাল মিঝি, উপজেলা ছাত্রদল নেতা রিজভী শাকিলসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা উপস্থিত সবার নিকট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ভোলা ৩ আসনের ছয় বারের এমপি ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর জন্য দোয়া কামনা করেন এবং তাকে ভালোবাসা দেখানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


লালমোহনে নিজ জন্মস্থানের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান হিরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here