আ.লীগের মিছিল নিয়ে রাশেদ খানের স্ট্যাটাস

0
57

অনলাইন ডেস্ক

খুলনার জি‌রো প‌য়ে‌ন্টে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। রোববার (২০ এপ্রিল) সকালে এ মিছিল নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, খুলনায় আজ সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততই বড় হচ্ছে! সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ!

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবেনা। আ.লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন। তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আওয়ামী লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট।


আ.লীগের মিছিল নিয়ে রাশেদ খানের স্ট্যাটাস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here