গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত- ৪

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে রাজনীতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। সংঘর্ষে গুলি বর্ষন হয়, তাতে রিপন (৪০) নামে একজন গুলিবৃদ্ধ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারী ২০২২) সন্ধ্যা ৬ টার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আহতদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য, আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

স্থানীয় সুত্রে জানাজায়, খাকড়াদহ গ্রামের রিপন আলী ও হাবিব মন্ডলের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও গুলি বর্ষন হয়। ঘটনাস্থলে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপনের সমর্থকদের মধ্যে রিপন (৪০) নামে একজন গুলি বৃদ্ধ হয়। তাছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) দেশীয় অস্ত্র ফালার আঘাতে আহত হন।

অপরদিকে হাবিব মন্ডলের সমর্থকদের আরিফ হোসেন (৩০) ফালার আঘাতে গুরুত্বর আহত হন। গুলিবৃদ্ধ রিপনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে। বাকি ৩ জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মতিন জানান, ঘটনার পর খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি শান্ত করা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত- ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here