
মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব এ. কে. এম শাহ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম (লিটন) সভাপতি শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটি সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন সদস্য সচিব পৌর যুবদল পটুয়াখালী, আলহাজ্ব গোলাম রব্বাণী সাবেক সহ সভাপতি, জেলা যুবদল পটুয়াখালী, মোঃ ফারুক হোসেন মৃধা আহায়ক ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি, ডাঃ মোঃ জসিম উদ্দিন সদস্য সচিব ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি, মো. মঈন উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহায়ক আমতলী উপজেলা যুবদল, মোঃ শাহজাহান হাওলাদার যুগ্ম আহায়ক ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সুলতান আহমেদ, শিক্ষক প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানান।











