গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শাকিল প্রামানিক (২২) নামের নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় পৌরসদরের খোয়ারপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পৌরসদরের গাড়িষাপাড়া মহল্লার খালেক প্রামানিকের ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে ১৫-২০ দিন আগে বিয়ে করেন শাকিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশরত আলীর ছেলে জাহিদ প্রামানিকের ইটভাটায় মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি শাকিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্ততি চলছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর আটক করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।


গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here