মাদারীপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

0
82

অনলাইন ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল (১৪) এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই মাদ্রাসা ছাত্র সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে, সে কালকিনির কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।

ওসি জানায়, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে এবং নাম পরিচয় নিশ্চিত করেন।


মাদারীপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here