এমপি ভবনে মিলল গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ

0
3

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত ‍উপ-কমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে ভবনে লাশ পাওয়া গেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এমপি ভবনে মিলল গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here