বড়লেখায় মসজিদে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র আর্থিক অনুদান প্রদান

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজার মসজিদে আর্থিক অনুদান প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে(চ্যারিটি রেজিঃ ১১৯১৫৯৩)

শুক্রবার (৮ এপ্রিল) বাদ জুমা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির নিকট বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক জাকির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সমন্বয়ক সহকারী আজিম মাহমুদের পরিচালনায় বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের ব্যবস্হাপনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু,বড়লেখা সরকারী কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু,কাউন্সিল কবির আহমদ প্রমূখ।

এ ছাড়াও উপস্হিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র(চ্যারিটি রেজিঃ ১১৯১৫৯৩) মানবিক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।


বড়লেখায় মসজিদে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র আর্থিক অনুদান প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles