শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাঙআটি গ্রামের শ্বশুর মৃত সুরাত আলী সরদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামাই আসাদুজ্জামান তাছের (২৫) একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।

নিহতের পিতা নুর হোসেন গাজী জানান, কয়েক দিন আগে তার ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে ফোন ও টাকাপয়সা কেড়ে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল ওই ফোন আনতে গিয়ে সে আর ফিরে আসেনি। তার ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে দিয়েছে।

নিহত তাছেরের স্ত্রী মারুফা খাতুন জানান, নিজেদের মধ্যে সাংসারিক দ্বন্দের জেরে গত ৪ মাস আগে তার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেয়।এরপর গত সপ্তাহে তিনি (মারুফা) নিজেই তাকে তালাকনামা পাঠান। সকালে তার বড় বোনের রান্না ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেয়। তার সাথে তার কোন কথা হয়নি বলে তিনি জানান।

শ্যামনগর থানর ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles