মাদারীপুরে ট্রাকের ধাক্কায় প্রান গেল কাতার প্রবাসীর

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ট্রাকের ধাক্কায় কাতার প্রবাসী মোঃ রায়হান উকিল-(৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ কাতার প্রবাসী রায়হান উকিল কালকিনি পৌরসভার রাজদী গ্রামের মোঃ রহিম উকিলের ছেলে । এদিকে উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর শহর থেকে পরিবারের জন্য ঈদের কেনা-কাটা শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন প্রবাসী রায়হান। তিনি ইটেরপুল-ঘোষেরহাট সড়কের বালিগ্রাম এলাকার ধুলগ্রাম নামকস্থানে আসলে সামনে থেকে একটি বেপরোয়া ঘাতক ট্রাকটি রায়হানকে ধাক্কা দেয়। এতে করে গুরুতর আহত হয় রায়হান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মোঃ রহিম উকিল কান্না জড়িত কণ্ঠে বলেন, কাতার থেকে দুইমাস আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন রায়হান। পরিবারের সঙ্গে ঈদ শেষে রায়হানের কাতারে ফিরে যাবার কথা ছিল। রায়হানের মৃত্যু মেনে নেয়া যায় না।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রায়হানের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে।


মাদারীপুরে ট্রাকের ধাক্কায় প্রান গেল কাতার প্রবাসীর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles