বিয়ানীবাজারে জনতার হাতে নারী চোর আটক, পুলিশে সোপর্দ

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারের পৌরশহরে তরুণীর ভ্যানেটি ব্যাগ চুরিকালে এক নারী চোরকে আটক করেছেন উপস্থিত জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার বিকালে পৌরশহরের জামানপ্লাজায় এই ঘটনা ঘটে।
চুরির অভিযোগে আটক শিল্পী বেগম (২৫) কানাইঘাট উপজেলার লখাইর গ্রামের আনফর আলীর মেয়ে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী জান্নাতুল ফেরদৌস মুন্নী বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ আটক ঐ তরুণীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, শনিবার বিকালে পৌরশহরের জামান প্লাজায় শপিং করতো আসা তরুনী মুন্নী’র কাঁধে থাকা ভ্যানেটি ব্যাগ টান দিয়ে হাতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত শিল্পী বেগম। এসময় মুন্নী ও তার আশপাশের উপস্থিত লোকজনের সহায়তায় তাকে আটক করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশের নিয়মিত টহল দল সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় ভুক্তভোগী মুন্নী বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ শিল্পীকে আটক দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আটক মহিলাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে


বিয়ানীবাজারে জনতার হাতে নারী চোর আটক, পুলিশে সোপর্দ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles