যশোরের কেশবপুরে পাঁচ বছরের শিশু ধর্ষন।

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

যশোর জেলার কেশবপুর উপজেলায় কালিয়াই গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। রবিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়ারই গ্রামে গত ১৩ মে সকালে বসতবাড়ির উঠানে শিশু মেয়েটি খেলাধুলা করছিলো। ওই সময় বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে শিশুটিকে খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে আজিবর রহমান নিজ বাড়ির ঘরে ডেকে নিয়ে শিশু মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই সময় শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ঘটনাস্থল থেকে ধর্ষক পালিয়ে যায়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ডাক্তার নওরীন জিসান চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে শিশুটির মা কেশবপুর থানায় হাজির হয়ে শনিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮.


যশোরের কেশবপুরে পাঁচ বছরের শিশু ধর্ষন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles