
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার এক মতবিনিময় সভা হয়েছে।
রবিবার (১৫ মে) বিকাল ৪ ঘটিকায় বড়লেখা হাজীগঞ্জবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর ৩য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সভাপতি নাট্যব্যক্তিত্ব প্রভাষক বদরুল ইসলাম মনু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চৌধূরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, জোটের সহ-সভাপতি ছড়াকার ও গীতিকার বিদ্যুত রঞ্জন দেব নাথ, বাউলশিল্পী আয়াজ বাঙ্গালী, কার্যকরী সদস্য নাট্যব্যক্তিত্ব মনোরঞ্জন চন্দ্র নাথ, সহ-সাধারণ সম্পাদক শুভাশীষ দে শুভ্র, নাট্য সম্পাদক ইসলাম জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক টিটু কুমার দেব নাথ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন শান্ত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি প্রমূখ।
সভায় অনেক আলাপ আলোচনা শেষে বড়লেখায় মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত যেসকল সংগঠন বা যাঁরা সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে অবদান রেখেছেন তাঁদের নিয়ে জোটের পক্ষ থেকে ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।





