Home খেলা বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খেলবে দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ ইউনিয়ন।

বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খেলবে দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ ইউনিয়ন।

বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খেলবে দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ ইউনিয়ন।

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনে ফাইনাল নিশ্চিত করলো ৫নংদক্ষিণ-শাহবাজপুর ইউনিয়ন ও ১০নংদক্ষিণভাগ ইউনিয়ন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ৪টি ইউনিয়নের অংশগ্রহণে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

১ম ম্যাচে ৯নং সুজানগর ইউনিয়ন কে ৩-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ।২য় ম্যাচে ৪-১গোলে ৭নং তালিমপুর ইউনিয়ন কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো ১০নংদক্ষিণভাগ ইউনিয়ন

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ৭নং তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এখলাছ রহমান , ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমি সুপারভাইজার সাখাওয়াত হোসেন, পকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ বড়লেখা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক ,সদস্য আমির উদ্দিন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুর রহমান, সাবেক ফুটবলার কমর উদ্দিন কালা,আব্দুল আহাদ, উপজেলা ,ক্রীড়া সংঘটক আব্দুল মালিক,ইউ/পি সদস্য সেলিম উদ্দিন, রাফাত আহমদ, আনিসুর রহমান, আজিজুর রহমান, বলাই হোসেন,বদরুল ইসলাম, সঞ্জীব দাস, আরকান আলি, মাছুম আজির, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, সাংবাদিক শাহরিয়ার শাকিল, আমিনুল ইসলাম, ছালেক হোসেন, নাসির ইমরান শরিফ আল মামুন,, ক্রীড়া, জায়দুল ইসলাম,জইন উদ্দিন, ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, ফয়সল রানা,আহমেদ নুমান,দুলাল আহমদ সহ আরও অনেকে।


বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খেলবে দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ ইউনিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here