বড়লেখায় ওয়ার্ড আওয়ামী যুবলীগের এি – বার্ষিক সম্মেলন সম্পন্ন

0
80

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় ১০ নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের ০১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের এি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬মে) সন্ধ্যা ৭ ঘটিকায় ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের উপস্থাপনায় এি বার্ষীক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সুব্রত দাস শিমুল,উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মহি উদ্দিন আদনান,উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়ফুর রহমান,বড়লেখা পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক নোমান আহমদ,উপজেলা যুবলীগ সদস্য সোহেল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ফজিল আহমদ মুন্না কে সভাপতি ও ফয়ন উদ্দিন কে সাধারন সম্পাদক করে ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়।


বড়লেখায় ওয়ার্ড আওয়ামী যুবলীগের এি – বার্ষিক সম্মেলন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here