বুড়িচং প্রাইভেটকার সহ একজন মাদক ব্যবসায়িক আটক।

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কোরপাই সরকার বাড়ির সামনে থেকে প্রাইভেট কার আটক করে ২৮৮ পিছ ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানান বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রাইভেট কার দিয়ে মাদক পাচার হচ্ছে। এসময় ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে এস আই রাজিব চৌধুরী, এ এস আই মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোকাম ইউনিয়ন এর ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কোরপাই বাজার এলাকায় অবস্থান নেন।

এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কোরপাই ইউট্রানে প্রাইভেট কার ঘুরিয়ে কোরপাই সরকার বাড়ির সামনে ঢুকে গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ দ্রুত গিয়ে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৬৮৩) তল্লাশি চালিয়ে ২৮৮ পিছ ফেন্সিডিল উদ্ধার করে এবং প্রাইভেট কার টি পুলিশ ফাঁড়ি নিয়ে আসে। এঘটনায় বুধবার রাতে বুড়িচং থানার মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।


বুড়িচং প্রাইভেটকার সহ একজন মাদক ব্যবসায়িক আটক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles