বড়লেখায় আওয়ামীলীগ নেতার কবর জিয়ারত করলেন পরিবেশ মন্ত্রী

0
67

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় বড়লেখা সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউ পি সদস্য,উপজেলা আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুল মন্নান এর কবর জিয়ারত এবং বিদেহীআত্মার মাগফিরাত কামনা করে দোয়া মােনাজাত অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১২ জুন) সকাল ৯ টার দিকে অনুষ্ঠিত দোয়া মােনাজাতে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি।

এসময় মন্ত্রী আওয়ামীলীগ প্রবীণ রাজনৈতিক নেতা ও বিজ্ঞ সাবেক ইউ পি সদস্য মরহুম আব্দুল মন্নানের নানা গুনাবলি তুলে ধরে উপস্থিতির মাঝে স্মৃতিচারণ করেন

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বড়লেখায় আওয়ামীলীগ নেতার কবর জিয়ারত করলেন পরিবেশ মন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here