মহিমাগঞ্জে সাংবাদিক নির্যাতনকারী চপল কারাগারে

আব্দুর রহমান শামীম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের সেই আহসান হাবিব চপলকে জেলা কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।

বুধবার (২৯ জুন) গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল (চৌকি) আদালতে আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট শহিদুল ইসলাম চৌধুরী জামিনের আবেদন করে, অপর দিকে বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আবু মুছা, এ্যাডভোকেট আব্দুল কাদের আসামীর জামিনের বিরোধিতা করে আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন শুনানী না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় কারখানা থেকে তাকে গ্রেফতার করে থানায় আনে এবং আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মহিমাগঞ্জে অবৈধ ও নকল প্রসাধনী তৈরি, প্যাকেট ও বাজারজাতকারী আহসান হাবিব চপলের কারখানায় যান সাংবাদিকরা। সেখানে চপল সাংবাদিকদের লাঞ্ছিত করে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার ৫৯/২২ রেকর্ড হয়।


মহিমাগঞ্জে সাংবাদিক নির্যাতনকারী চপল কারাগারে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles