যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে গ্রেফতার–০৩

0
76

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

বরাবরের মত এবার ও সফল অভিযান পরিচালনা করে সফলভাবে তিন জন কে গ্রেফতার করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ইং – ০৪/০৭/২০২২ তারিখ কোতোয়ালী থানাধীন বসুন্দিয়া অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ও ১৪,৫০০/- সহ গ্রেফতার ০১ জনকে গ্রেফতার করে মামলা দায়ের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে অপর অভিযানে ০২ জনকে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ডঃ প্রদান‌ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়(ক-সার্কেল) এর একটি দল দুপুর প্রায় ১২ঃ০০ ঘটিকায় যশোরের কোতোয়ালী থানাধীন বসুন্দিয়া গাইদগাছি শেখপাড়া এলাকায় আসামীর বসতঘরে অভিযান চালিয়ে আসামী মোঃ নাজিম উদ্দীন ছিন্টু (৪২)(পিতাঃ মৃত আব্দুল আজিজ খান, মাতাঃ মোছাঃ আমেনা বেগম) কে গ্রেফতার করে । উদ্ধার করা হয় ০৫ লিটার মদ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে অপর অভিযানে মাদক সেবন ও সেবন করে সামাজিক বিশৃঙ্খলার অভিযোগে কোতোয়ালী ও অভয়নগর এর ০২ জন মোঃ আব্দুর রশিদ (৪৮) (চাচড়া রায়পাড়া, কোতোয়ালী) ও মোঃ সাকিব হোসেন (২০)(প্রেমবাগ, বনগ্রাম, অভয়নগর) কে গ্রেফতার করে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর তাদেরকে জেলাখানায় হস্তান্তর করে।


যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে গ্রেফতার–০৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here