জনদুর্ভোগ লাগব করতে কাজ করে যাচ্ছে জমিয়ত

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

শুক্রবার (২৯ জুলাই) বিয়ানীবাজার উপজেলা’র ৫নং কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মুহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে ছাত্র জমিয়ত।

বিগত বন্যা এবং বন্যার পূর্ব থেকেই এই রাস্তার অবস্থা খুব একটা ভাল ছিলনা। সাধারণ জনগণের চলাচল খুবই একটা খারাপ না হলেও গণপরিবহনের যাতায়াত ছিল একেবারেই নাজেহাল।
তাই সার্বিক কথা চিন্তা করে ছাত্র জমিয়ত বাংলাদেশ ৫নং কুড়ার বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সকল দায়িত্বশীল রাস্তা মেরামতের কাজ করেন।

এসময় তাঁরা রাস্তার মধ্যে থাকা গর্তগুলোকে ইট বালু ও অন্যান্য সামগ্রী দ্বারা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করে।

সেচ্চাশ্রমে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ওয়ার্ড শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাঃ সিদ্দীক উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম, অর্থ সম্পাদক হাঃ মাবরুর, সাহিত্য সম্পাদক হাঃ সুলতান আহমদ,প্রচার সম্পাদক নোমান আহমদ,আফজল হোসাইন,ফরহাদ আহমদ, নাইম আহমদ,হিফজুর রহমান প্রমুখ ।


জনদুর্ভোগ লাগব করতে কাজ করে যাচ্ছে জমিয়ত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles