৫নং কুড়ারবাজার ইউপি জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুড়ারবাজার ৫নং জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯জু্লাই) বাদ মাগরিব কুড়ারবাজারস্থ দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুড়ারবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওঃ তোফায়েল আহমদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওঃ সাহেদ আহমদ,যুবনেতা মাওঃ জামিল আহমদ জুয়েল,মাস্টার জামাল আহমদ,কুড়ারবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি রুহুল আলম।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম কুড়ারবাজার ইউপির ৫নং ওয়ার্ডের সভাপতি মাওঃ নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমীন রুবেল,সাংগঠনিক সম্পাদক মাওঃ জামিল আহমদ জুয়েল মনোনীত হন।

যুব জমিয়ত বাংলাদেশ ৫নং ওয়ার্ডের সভাপতি হাঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওঃ রেজওয়ান আহমদ,সাংগঠনিক সম্পাদক হাঃ সুহেদ আহমদ মনোনীত হন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউপির ৫নং ওয়ার্ডের সভাপতি হাঃ শাহেদ আহমদ,সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও লুকমান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করেন ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি রুহুল আলম।


৫নং কুড়ারবাজার ইউপি জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles