
আঃ রহিম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘাটুরা হইতে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর পাইপ লাইনের মেরামত কাজ চলবে, যার কারণে আজ ৩১ জুলাই ২০২২ রোজ সোমবার ৬টা হইতে ০৩ আগস্ট ২০২২ বুধবার সকাল ৬ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে রান্নার কাজে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গ্যাস কোম্পানির পক্ষ থেকে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
এলাকায় মাইকে পাবলিক সিটি করে তা জানানো হয়েছে।
যাতে গ্রাহকেরা সবধরনের পূর্ব প্রস্তুতি নিতে পারেন।





