টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অপরাধে দেবর রবিন (২৬) এর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ভাবিকে খালাস দিয়েছেন আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের অদেশ দেন আদালত। সে সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এই মামলায় নুসরাত জাহান দীপ্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

জানাযায়, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে রবিন তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর রবিন ও তার ভাবি দীপ্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ দন্ডাদেশ দেয়ার পর রবিনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয় জানায় তার পরিবার।


টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles