মৌলভীবাজারে ফিলিং ষ্টেশনে ভোক্তা-অধিকারের জরিমানা

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারে ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া,ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭আগস্ট) দুপুরে জেলার শমশেরনগর রোডে অবস্থিত এমএফ ফিলিং স্টেশনকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার মাতারকাপন শমসেরনগর রোড চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়। ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়।

উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে মোট ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।


মৌলভীবাজারে ফিলিং ষ্টেশনে ভোক্তা-অধিকারের জরিমানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles