অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে রাজধানীতে ব্যবসায়ীর মৃত্যু

0
77

অনলাইন ডেস্ক:

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম নাসিরুদ্দিন দীপু (৪২)। বুধবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই মোশাররফ হোসেন।

দীপু কাওরান বাজার ৫১ নম্বর প্লটে যমুনা ভাণ্ডার নামের একটি কাঁচামালের আড়তদার ছিলেন। তিনি এটি ভাড়া নিয়ে ব্যবসা করতেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দীপু নামের ওই ব্যবসায়ী মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের ডাক্তার বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাছাড়া তার পরিবার থেকে কোনো অভিযোগ না করায় তারা নিজেরাই মরদেহ নিয়ে গেছেন।

দীপুর চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, দীপু কাওরান বাজারে তার আড়তে বেচা বিক্রি শেষ করে বুধবার দুপুরের দিকে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে বাসার উদ্দেমে একটি বাসে উঠে রওনা দেন। ধারণা করা হচ্ছে বাসের ভেতরেই তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। ফোনে খবর পেয়ে সবুজবাগ বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন রাস্তা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের কাছে নগদ দেড় লাখ টাকা ছিল যেটা পাওয়া যায়নি। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ার পরে অচেতন অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ কারণে তার মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল থেকে দীপুর মরদেহ চাঁদপুর ফরিদগঞ্জ গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়েছে।


অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে রাজধানীতে ব্যবসায়ীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here