
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি:
যশোর ৪৫ বোতল ফেন্সিডিল সহ জিয়াউর রহমান (২২) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গত ইং-০৬/০৮/২২ তারিখ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই মোঃ শফিউর রহমান, এএসআই, এসএম ফুরকান সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত তারিখ ১১:৩০ ঘটিকায় যশোর ঝিকরগাছা থানাধীন লাউজানি লেবেল ক্রসিং নং- E-25 এর সরকারী ঘরের সামনে যশোর টু বেনাপোল গামী পিচের রাস্তার উপর হতে আসামী (১) জিয়াউর রহমান (২২), পিতা-শাহজাহান খাঁন, সাং-ইছাপুর, থানা-শার্শা, জেলা-যশোর কে ৪৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য অনুঃ ১,৩৫,০০০/-টাকা, এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ এসএম ফুরকান বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।





